আর না মরি হায় উদাসী
আব্দুল কাদির মিয়া
=================
হতোই যদি আর এমন একটি
পদ্মা সেতুর মতো,
গাড়ী চাপায় পথের মানুষ-
মরবে দেশের কত?

ইচ্ছা হলেই উপায় আসে-
সেই কানের দুলের মতো,
আমি বলবো মোরা দেশের মানুষ-
সব দেবো যার যত।

তবুও নাচাই মায়ের বুকে-
সিন্ধু বিষাদ বাণ,
আর না ডেকে অগ্নি ঝরা-
হোক চির প্রস্থান।

হায়রে কত মানিক রতন-
উদর ও বুকের ধন,
ফিরে আসি বলে আর আসেনা-
হয় পথে নিধন।

জনম কেঁদে যায় বিফলে-
হাজার শিশুর মা,
পতি হারা শোকে শিশুর-
বুকে পিতার ঘা।

আয়না দেশের ভাইবোনেরা-
সব হাতে এক বল,
আবার ধরে অকাল মরার-
পথ করি বিকল।

নতুন পথের নতুন দিশা-
মোরা চির বাঁচার তরে,
দেশের শক্তি বিজ্ঞজনের-
সেই হাতে হাত ধরে।

আর না মরি হায় উদাসী-
আর না চোখের জল,
এবার পদ্মা সেতুর মতোই-
ধরি সব হাতে এক বল।

বলি,
হাতের চুড়ি কানের দুলে-
যদিও না বেড় পাই,
এবার বাঘ বাঙালী-
জাগোরে জাগো,
শ্রম দিবো সবাই।