ব্যথিত পৃথিবী কহে
আব্দুল কাদির মিয়া
============
শংখ তোমার হৃদ ধমনী ছিল আমার জল।
কোনসে তুমি মরিলে পরে বাজিলে আজও করুন সুরে,
উথলে উঠে আমারই বুক করে তরঙ্গ কল কল।
শত বদ স্মৃতির স্পর্শে ঘিরে,
কাঁদালো আমায় জনম ভরে।
শোধ নিতে পারিনি তবু,
আমার কোমলের দ্বার রুদ্ধ করে,
কারো হীন জীবন প্রসারে আমার আত্ম অহংকারে।
শস্য আমার শিমুল আমার শ্যামলা সবুজ অরন্য আমার,
আমারই কোলে পরে।
সেই আমার সুধায় মিটিয়ে ক্ষুধা কত দুর্গ গড়েছো রক্ত ক্ষুধার।
যে দুগ্ধ আমার কাঁদিয়ে ধুকে,
ওরা রক্ত নিবে মায়ের বুকের,
ওদের প্রজন্মের ঘরে।
আজও আমার নিঃশ্বাস ভাসে শীতলে,
চির বর্ষা বাধা ঋতুর শিকলে।
ঘুম জাগে ভোরে পাখি গাহিয়া।
সবুজের শস্য পেরে তৃপ্তির পেয়ালা ভরে,
তবু ওরা কিনা মেতে আছে-
আমার মরনের পথটুকু চাহিয়া।
মন্তব্য (5)