পুরনো গল্প কি আর বলবো
নতুন করে
আমিতো পুড়ছি জ্বলে জ্বলে পুড়ছি
ইটের ভাটায় ইট যেমন পুড়ে
তেমন করে ।
হয়তো ছিলো জানি ভুল বুঝাবুঝি
কারণ দর্শাবে তুমি
যে দিনগুলো গিয়েছে চলে
সে দিন কিগো আসবে ফিরে ?
তেমন করে
মাছ যেমন জলেই বসবাস করে ।
আজও তেমনই জানিও বড় কষ্ট হয়
বিশ্বাস ভেঙ্গেছো তুমি
যে স্বপ্নগুলো হয়েছে গুড়ো
বলো তা লাগবে কি জোড়া ?
তেমন করে
একুল ভেঙ্গে নদী যেমন ওকুল গড়ে ।
মন্তব্য (7)