একাকিত্ব শ.ম. শহীদ · কবিতা · 2024-12-02 · 323 ভিউ চারপাশে জন বন্ধু স্বজন থাকছি তবু একা আয়নাতে মুখ দেখলে দেখি ভাজের বালিরেখা। আর কতদিন বাঁচবো এমন পাইনা ভেবে সেতো সবার কাছে মিষ্টি জীবন আমার কাছে তেতো। দিন বদলে ঋণগুলো যে অবাধে যায় বেড়ে ইচ্ছে করে ওপার চলি সকল কিছু ছেড়ে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)