হাঁড়ি পাহারা শ.ম. শহীদ · কবিতা · 2024-08-12 · 332 ভিউ আপনি আমার আপন স্বজন এই মতন আর আছে কজন কানে কানে কই- এসব কথা জানলে লোকে বাঁধবে যে হইচই। মোষ তাড়াবেন নিজের খেয়ে বোকামি কী এটার চেয়ে? ছাড়ুন তাড়া-তাড়ি বাড়ি গিয়ে পাহারা দিন কেবল নিজের হাঁড়ি। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)