ভালো সদাই আলো ছড়ায়
কালো ছড়ার বিষ
কালো আছে বলেই ভালো
জ্বলছে অহর্নিস!

সূর্য জ্বলে চাঁদও জ্বলে
জ্বলে হাজার তারা
রাত যদি সে না হয় কালো
কে পেতো সাহারা?

কালি কালো, চুল কালো
কালো চোখের মণি
চরিত্রটায় থাকলে কালি
দূর করো এক্ষনই।।