দেখেছি অনেক বাড়
সুযোগ দিবোনা আর
সাবধান হও
নইলে পরে-
মটকে দিবো ঘাড়!

জমেছে অনেক ক্রোধ
না হলে তোমার বোধ
বলছি এবার
রক্তে নেয়ে-
নেবো ই প্রতিশোধ!