আমার আমি এই বাদামি,
এই কালো এই সাদা
নানা রঙের মনটা আমার
রঙিন সুতোয় বাঁধা।

আমি যেমন লাইলি-মজনু
তেমন কৃষ্ণ-রাধা।
আসলে এই প্রেমের লীলা
একটা গোলক ধাঁধা।

‘প্রেম যে করে সে হলো এক
মস্ত বড়ো গাধা-’
এমন বলেই প্রেম সাগরে
কাটছে সাঁতার দাদা!