এখন শুধু স্মৃতি ঝুর ঝুর-
বৃষ্টি ভেজা মিষ্টি দুপুর...
.... নাই!
ঝপ ঝপা ঝপ পুকুর জলে
থপ থপা থপ খেলার ছলে
খলসে-পুঁটি ধরার মজা
এখন কি আর পাই?
বৃষ্টি ভেজা মিষ্টি সে দিন...
.... নাই।