ছোটকথা শ.ম. শহীদ · কবিতা · 2021-07-16 · 524 ভিউ ছোটকথা ছোট আর রয় না সে জানি- প্রেমকথা হলে লোকে করে কানাকানি! এক কান থেকে যায়...অন্যের কানে- দশ জনে সেই কথা খুব দ্রুত জানে! কথার তো পা নেই, ডানাও তো নেই তবু কথা দেশ জুড়ে ছোটে ধেই ধেই! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (16)