কোন পাত্রে করছো তুমি
ভালোবাসার দান?
কোন ফুলে খুঁজছো তুমি
মন মাতানো ঘ্রাণ?

সব ফুলে তো হয়না মালা!
কোন ফুলে কাটার জ্বালা!

সুখের তরী বাইতে গিয়েও
হারাতে হয় প্রাণ!!
তেমনি কিছু ভালোবাসায়-
জোটে অপমান!!
_________________
তারুণ্যের পাতায় উপস্থিত রচনা : ০৪ সেপ্টেম্বর ২০১৭, লালমনিরহাট থেকে।