www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চলে যায়

এই তো সেদিন বলেছিলো আমায়
খোকা তুই কাছে আয়
তোকে ছেড়ে যাব আমি অনেক দূরে,
পাবিনা তো কভু খুজে আর আমায়।

চিৎকার দিয়ে বললাম মাগো ও কথা বলোনা আমায়
জিবন মরন বিধির বিধান বোঝা বড় দায়
তুমি মরিলে আমি বাচিঁব কেমনে,
তোমার আগে আমারই মরন যেন গো হয়।

হাসিতে হাসিতে মা আগেই চলে যায়
অনেক দিন হয়ে গেল মা দেখি না তোমায়
চোখের আড়ালের জলে সহসা সিক্ত হয়,
বড় বেশি মনে পড়ে মা গো তোমায়।

প্রতি ক্ষন থাকি চেয়ে তোমার আশাঁয়
মা গো একবার দেখা দাও তুমি আমায়
আমায় ভুলে আছ তুমি,
জানি না কতদূরে কোন অজানায় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast