www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুগল্প সমকামী এক

সুদেব এই সবে সুদেষ্ণার মেডিকেল রিপোর্টগুলো হাতে পেয়েছে। সুদেব নিজেও ডাক্তার। তাই মেডিকেল রিপোর্টের ভাষা সে বোঝে। রিপোর্টগুলো পড়ে সুদেবের পায়ের নিচের মাটি সরে যায়।

সুদেষ্ণা কোনোদিনোও মা হতে পারবে না !

আজ সাত্যকীর কথা খুব মনে পরছে  সুদেবের। আর ততোই একটা লজ্জা-ঘেন্না-কষ্ট চেপে ধরে তাকে। সে তো সাত্যকীকেই ভালোবাসতো। এখনও বাসে। সাত্যকী তাকে সন্তান  দিতে  পারবে না, তার উত্তরাধীকার দিতে পারবে  না ; শুধু   এই অযুহাতে সে  সাত্যকীর সাথে তার  সব সম্পর্ক ত্যাগ করে বাবা-মা'র পছন্দ করা পাত্রীকে বিয়ে করেছিল।

তাহলে !
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১৪২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast