www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপনালয়

= আপনালয় =
-হরি শংকর রায়

আপন আলয়ে ফিরে যাই শ্রেয়সী,
হাঁটু জল ভেঙে ভেঙে....
রাজহংসী কাঁদে,
কাঁদে তিস্তা নদী।
ওপাড়-এপাড়ে দেবী! সংশয়ে সদা স্বার্থ ধরি করে টানাটানি,
গগনে ভানুদেব হাসে অট্টহাসি।
আহা রে তিস্তা নদী!
জল বিনা জাগে মরুভূমি।
কাঁদিও না শ্রেয়সী!
কাঁদিও না রাজহংসী!
আয়.....!
তিস্তার হাঁটু জলে
ডুবে ডুবে মরি।
অপন আলয়ে ফিরে যাই,
বেভুলা বাতাসে অসীমে দেই পাড়ি।

--=0=-- -:- --=0=--
২-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast