www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনাকাঙ্ক্ষিত ভুল কাঙ্ক্ষিত প্রতিক্ষা

তপ্ত বালুকাময় হৃদয়ে
হাহাকার করে দীর্ঘ নিঃশ্বাস
তুমি কালো মেঘ হয়ে এসো
আমার উলঙ্গ আকাশে
বৃষ্টির অবিরত ধারায় শীতল করে দিও
আমার জলহীন নির্জীব মরুভূমি।
আমি মরুদ্যান হব
ফুল ফোটাব
ঝরে পড়ব তোমার কালো খোঁপায়।
সূর্য হয়ে এসো
সূর্যমুখী হয়ে চেয়ে থাকব অবিরাম।
বাতাস হয়ে এসো ঝরের বেগে
মুছে দিও হৃদয়ের যত
অমোচনীয় দাগ।
জীবনটাকে নতুন করে গড়ব আবার
শুধরে নেব অতীতের সব
অনাকাঙ্ক্ষিত ভুল।
যে পথে আসবে তুমি
চেয়ে আছি সারাবেলা
শুধু তোমার প্রতিক্ষায়।


21.12.1997
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast