www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফাগুনের ডাক

ফাগুনের ফুল ফুটুক
সবার বাগে বাগে।
ফাগুনের ঝর্না ঝরুক
সবার অনুরাগে।

ফাগুনের আগুন লাগুক
সবার মনে মনে।
ফাগুনের ফুর্তি জাগুক
সকল জনে জনে।

ফাগুনের বৃষ্টি ঝরুক
সবার প্রাণে প্রাণে।
ফাগুনের সুর বাঁজুক
সবার গানে গানে।

ফাগুনের নৃত্য দেখি
লাগছে তরুণ দলে।
ফাগুনের পরশ পেয়ে
বুড়োর মনও গলে।

ফাগুনের হাত ধরে
সামনে যাবো চলে।
ফাগুনের শক্তি বুকে
পড়বোনা কেউ টলে।

ফাগুনের হাওয়া লাগুক
সারা বাংলা জুড়ে।
ফাগুনের স্নিগ্ধ স্বাদে
থাকবোনা কেউ দূরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নুর হোসেন ১৪/০২/২০২০
    অসাধারণ!
  • সুন্দর লাগল।শুভেচ্ছা রইল।
  • ফয়জুল মহী ১৩/০২/২০২০
    সুপাঠ্য,সুশোভন ও শ্রুতিমধুর লেখা।
  • খুব সুন্দর হয়েছে।
 
Quantcast