www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে আসো স্বাধীনতা

স্বাধীনতা তুমি ফিরে আসো কর্মজীবীদের মাঝে,
স্বাধীনতা তুমি ফিরে আসো গরীবের স্বপ্ন ভাঁজে।

স্বাধীনতা তুমি ফিরে আসো কাজের মেয়েটির ঘরে,
স্বাধীনতা তুমি ফিরে আসো সকল দুঃখিনীর তরে।

স্বাধীনতা তুমি ফিরে আসো কাজের ছেলেটির ঘরে,
স্বাধীনতা তুমি ফিরে আসো তরুণদের হাত ধরে ।

স্বাধীনতা তুমি ফিরে আসো কৃষকের স্বপ্ন জুড়ে,
স্বাধীনতা তুমি ফিরে আসো স্বাধীন গানের সুরে।

স্বাধীনতা তুমি ফিরে আসো সকল জেলের জালে,
স্বাধীনতা তুমি ফিরে আসো মাঝির বৈঠার তালে।

স্বাধীনতা তুমি ফিরে আসো জীবনের প্রতিটি ছন্দে,
স্বাধীনতা তুমি ফিরে আসো অসাম্প্রদায়িক দ্বন্ধে।

স্বাধীনতা তুমি ফিরে আসো সকলের অধিকারে,
স্বাধীনতা তুমি ফিরে আসো বাঙালির স্বাধীকার।

স্বাধীনতা তুমি ফিরে আসো বাংলার প্রতিটি ঘরে,
স্বাধীনতা তুমি ফিরে আসো মোদের সকলের স্বরে।
**********************************
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ, বিকেলঃ ৪.৩০ মি,
২৬-০৩-১৯ ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Good
  • Nice.
  • স্বাধীনতা আমাদের স্বপ্ন।
 
Quantcast