www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরের কথায়

পরের কথায় তোমায় ছেঁড়ে
ছিলাম ক্ষণিক সুখে
পর মানুষে দুঃখ দিছে
মরছি ধুকে ধুকে।

পরের কথায় তোমায় আমি
করছি অবহেলা
পর মানুষটা চলে গেছে
বুঝছি ভব খেলা।

পরের কথায় তোমায় আমি
দিছি কত গালি
পর মানুষে করছে আমায়
ভেঙে শুধুই বালি।

পরের কথায় তোমায় আবার
করবো না যে হেলা
জীবন নামের এই নদীতে
তুমি সুখের ভেলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৬/০৯/২০১৬
    Nice 1
 
Quantcast