www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রঙ্গিন ঘুড়ি হয়ে

রঙ্গিন ঘুড়ি উড়ছে আকাশে
দুলছে ভালই বেশ,
এদিক সেদিক দেখছে যেন
দেখার নাইতো শেষ।

তোমায় নিয়ে ঘুড়ির মতো
উড়তে পারতাম যদি,
জীবনটা মোর ধন্য হইতো
বইতো সুখের নদী।

দেখতাম দু-জন চোখে চোখে
মিলাইতাম দুটি মন,
গলায় গলায় জড়িয়ে ধরে
থাকতাম আজীবন।

সুতো টানতেই একই সাথে
ফিরে আসতাম নীড়ে,
গুছিয়ে রাখতো নাটাইয়ের মত
মোদের ছোট্ট কুটিরে।

********************************
আবু সাহেদ সরকার
পাঠক চক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ।
ও সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২৪/০৭/২০১৪
    বাঃ, বেশ ভাল লাগলো।
  • কবি মোঃ ইকবাল ২২/০৭/২০১৪
    বরাবরের মতো-ই অসাধারন লিখনী। শুভরাত্রি।
    • আবু সাহেদ সরকার ২৩/০৭/২০১৪
      মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু।
  • ভালো লেগেছে
  • আবু সাহেদ সরকার ২২/০৭/২০১৪
    আশাকরি সবার ভালো লাগবে।
 
Quantcast