www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঢাকায় থাকি

বাবার মুখে শোনা সুখ শান্তিতে ঘেরা
রাজধানী এই ঢাকা শহর,
আজ নেই তো আর সেই ঢাকা
ঢাকা যদি থাকেই ঢাকা
সেতো সুখ শান্তি আর স্বাচ্ছন্দে নয়,
অশান্তিতে ঢাকা।
রাজপথের এই গলির বাঁকে
চলছে কত দিনে রাতে
খুন খারাবি অত্যাচার আর মাস্তানি,
রাস্তায় গেলে যানজটিএর হয়রানি
ঘুম আসেনা রাতের বেলায়,
রোড শেডিং আর মশার জ্বালায়
সব মিলিয়ে কোন মতে জীবন রাখি,
এই নিয়ে আমরা সবাই ঢাকায় থাকি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast