www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুকুরের প্রগাঢ় প্রভু ভক্তি

কুকুর নিরীহ তুচ্ছ প্রাণী
শিকারে র্বষীয়ান,
মানুষের সাথে বোঝাপড়া বেশ
প্রভূতে বেজায় টান।

প্রাণীক’লে সবার চেনা
বন্ধুবৎসল প্রাণী,
প্রহরা আর প্রতিরক্ষায়
সতর্ক সাবধানী।

মনিবের প্রিয় সেরা বন্ধু
দৃষ্টিতে বিচক্ষণ,
বিপদের কালে সুরক্ষার তরে
লড়ে যায় জীবন পণ।

বিশ্বাস আর প্রভু ভক্তির
নেইকো জুড়ি তার
আদর করে ডাকে যদি তবে
ভালবাসায় প্রাণ উজার।

মনিবের মনের না বলা কথা
অনায়াসে নেয় বুঝে,
ক্লান্তিহীন কাজের মাঝে
আনন্দটা সাথে খুঁজে।

কুকুরের প্রগাঢ় প্রভু ভক্তি
প্রভুরও অবিচল আস্থা,
মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ
আচরণে হিংস্রতা।
==============
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast