www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুই করিস না বারণ

তোকে এক নজর দেখার জন্য
ছুটে আসি তোর বাড়ির সামনে,
তুই বে খেয়ালে,
কখনো বা ছাদে,
অথবা বেলকনীতে দাড়িয়ে।
ঝিড়িঝিড়ি বাতাসে,
খোলা চুলে আবেগী,
আমি তোকে দেখে বিবাগী
এতে আমার কি দোষ?

আমি ছন্নছাড়া, পাগলপাড়া
কাতর আমি তোর প্রেমে,
ভূলে যাই আমি কে?
তোকে দেখে আমি পীপাসা জুড়াই,
আঁখি মেলে তোর প্রেম সাগরে
সাঁতরে কূল হাতরাই।

সবাই আমাকে পাগল বলে,
আমি হাসি আর তোর ছবি আঁকি।
তুই যে আমার খুব আদরের
পোষা ময়না পাখি।
আমি হারিয়ে যাই
তোর প্রেম গহীনে,
আমার ভাল লাগে
হারিয়ে যেতে,
তুই করিস না বারণ
আর আমারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাস্তবতার ছবি।
  • দারুণ
  • চমৎকার কবিতা
 
Quantcast