www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগের মতই আছি

আমি সেই আছি
আগেরই মত সেই তো আমি
জোনাকি আলোতে তোমাকে খুজি
দেখা দাও কোথায় তুমি?

জোছনার আলো মাখা তুমি
মায়ার আড়ালে তুমি মায়াবী
শিশিরের কুয়াশা মাখা জানি
উষ্ণ চাদরে জড়ান তুমি রূপসী ।

হারিয়ে গেলে আমাবশ্যার আধারে
খাঁচা ভেঙে পোষা পাখি
কি সুখ পেলে সেই
বলতে পার কি তুমি?

আমি তো সেই
আগের মতোই আছি
ডানা মেলে উড়ছি
আর মাঝে মাঝে একাকীত্বে
তোমায় নিয়ে ভাবছি ।
আমি সেই আগের মতই আছি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর
  • কে. পাল ১১/১২/২০১৭
    Sundor
  • বাহ!!
 
Quantcast