www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্ত করবী

একটি রক্ত করবী ফুল নিয়ে বসে
আছি তোমার জন্যে।

রাতের আঁধার কে কাটিয়ে এক
মুঠো সৃর্যের আলো নিয়ে।

বসবে আমার পাশে মুচকি হেসে বলবে এই
নাও আলো এনেছি শুধু তোমারি জন্যে।

আমি সেই রক্ত করবী ফুল দিয়ে তোমাকে
বরণ করে নিবো ভালোবাসার রংঙে।

আমি লিখেছি কতো কবিতা শুধু তোমারি
জন্যে।

সেই রক্ত করবী ফুল যত্ন করে দিবে তোমার
চুলের খোপায়।

আমি প্রান ভরে দেখবো তোমার কাজল কালো
দুটি চোখ।

ভালোবেসে বলবে কতো কথা আমি মুগ্ধ
হয়ে শুনবো তোমারি কথা।

ভালোবেসে দিয়েছি তোমাকে রক্ত করবী খুব
যত্ন করে রেখো।

যদি কখনো যাই হারিয়ে অচিন কোনো দেশে
আমাকে মনে রেখো সেই রক্ত করবী ফুল
দিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তবে খোপায় বোধ হয় রক্ত করবী মানায় না।
    • ফয়সাল রহমান ১৮/০৪/২০১৭
      ভালোবাসার মানুষের খোপায় রক্ত করবী ভালো মানায় রবি ঠাকুর তো নন্দিনী কে রক্ত করবী দিয়ে সাজিয়েছে কবি
      • তবে তাই হোক।
  • খায়রুল আহসান ১৮/০৪/২০১৭
    ভালবাসার কথাগুলো ভাল লাগলো।
  • অসাধারণ!
 
Quantcast