www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা মা

যে ভাষার জন্য প্রান দিয়েছে বাংলা
মায়ের সন্তান।

সে ভাষাতে মা বলে ডাকিতে করে
মন আনচান।

সে ভাষা দিয়ে লিখা হয় একটি দেশের
নাম।
পেয়েছি একটি মাতৃভৃমি বাংলাদেশ
তার নাম।

সেই ভাষা দিয়ে দার টেনে মাঝি গায়
গান।

তোমার ছেলেরা দিয়েছে সেই ভাষার
জন্য বলিদান।

কবিরা লিখে তোমার নামে সুমধুর
কবিতার লাইন।

মাগো তোমার মুখের হাসি আমি যে কতো
ভালোবাসি।

তোমারি ছায়া তলে রাখাল বাজায়
বাঁশি।

সোনালি রোদ পড়ে সোনালি ধানের শীষে
দেখিতে পাই কৃষকের মুখে হাসি।

জল লয়ে যায় গ্রামের বধূ মেঠো পথ
ধরে।

তাই দেখে পল্লী কবি লিখে নকশী
কাঁথার মাঠ আমারি দেশে।

মাগো তোমারেই মুখের ভাষা লাগে যে
মধুর আমারি বাংলাদেশে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোনালিসা ০৫/০২/২০১৭
    নাইস
  • আব্দুল হক ০৪/০২/২০১৭
    সুন্দর
  • রাবেয়া মৌসুমী ০৪/০২/২০১৭
    সুন্দর !বানান গুলো..
  • পরশ ০৪/০২/২০১৭
    সুন্দর
 
Quantcast