www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোটা পদ্ধতির সংস্কার চাই

কোটা পদ্ধতির সংস্কার চাই
---রেজাউল রেজা---
_____________________
আম জনতার একটাই চাওয়া
সংস্কার চাই কোটার,
দেশ দরদী মনে রাখবেন!
আমরাও কিন্তু ভোটার।


নিভৃতে কাঁদে মানবতার বাণী
কোটায় জর্জরিত হয়ে,
আর কতদিন যাব মোরা
কোটার জ্বালা সয়ে?


অবিলম্বে কোটা পদ্ধতির
সংস্কার চাই মোরা,
আর কতদিন যাবে জাতি
কোটার আগুনে পোড়া?


মোদের দাবি এক দফা
কোটার সংস্কার চাই,
সংখ্যাগুরু বেকার জাতির
দাবি একটাই।


রাজপথে আজ নেমেছি মোরা
ন্যায্য দাবি নিয়ে,
চির স্মরণীয় হয়ে থাকুন
দাবি মেনে নিয়ে।
______________________
লেখা-০৯/০৪/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast