www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাইলাতিল বরাত


পবিত্র এই রজনীতে
চলো এবাদত এ হই মশগুল
মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে
শোধরিয়ে নিই যত করেছি ভুল।

আজ এই রাত পবিত্র বড়
জড়াও যত আছে চোখের জল
শবে বরাতের এই পবিত্রতায়
আল্লাহর কাছে দুহাত তোল।

মহান আল্লাহর রহমতের সব দুয়ার
মুমিন বান্দার জন্য করেছেন উজাড়।

এসো হে মুমিন দল
হৃদয় স্বত্ত্বা বিলিয়ে দেই
এসো মহান আল্লাহর রহমতের ছোয়ায়
তাঁর সন্তুষ্টি অর্জন করে নিই।

তবে অভাগা তারা ই হবে
যারা এই পবিত্র রজনীতে
খোদার মহিমা থেকে
সেচ্ছায় বিরত রবে।

আগামীতে হয়ত এ রাত
নাও পেতে পারো
আজ ই শ্রেষ্ঠ সময়
হৃদয় উজাড় করো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast