www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জোছনারাত্রি

আজ জোছনার রুপালি বিচ্ছুরিত আলোকগুচ্ছ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কাটা ধানক্ষেতে। শূন্য মাঠে ভরা হাহাকার। ঝি ঝি পোকাদের ক্লান্তহীন ডাক হাহাকারতার বুকে জীবন দান করছে। মেঘের ভিতর মাঝেমধ্যে লুকিয়ে পরা চাঁদ মাদকতাপূর্ণ আধাঁরমিশ্রিত আলো ছড়িয়ে দেয়।
জোছনার আলো পৃথিবীর বুকে লেপ্টে দেয় এক সৌন্দর্যভরা নিরেট হাহাকার।
ডোবার জলে প্রতিফলিত চাঁদ আর জোনাকির ঝিকিমিকি আলো যে দ্যাতনা সৃষ্টি করে তা প্রকাশের ভাষা নেই, শুধুই রয়েছে চোখ ভরে পান করার মূহুর্ত।
খোলা কাঁচা রাস্তায় জোছনা শুয়ে পড়েছে - যেন অন্তহীন পথে। ইউক্যালিপটাস গাছের পাতার ফড়ফড় শব্দে জোছনার আলো চুমু দিয়ে যায় - আলো আর শব্দের দ্বান্দিক মিশ্রণে নিউরন নিথর হয়ে উঠে ক্রমাগত।
দূরে বাশঁঝাড় - আধাঁরমিশ্রিত নীল আকাশ - সোনালী চাঁদ।

#স্ট্রয়েট্রি
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আ'বিরু সাবীল ৩০/০৭/২০১৭
    not bad
  • ফয়জুল মহী ২৩/০৭/২০১৭
    বিমুগ্ধ হলাম
  • ন্যান্সি দেওয়ান ১৪/০৭/২০১৭
    Nice.
    • অসংখ্য ধন্যবাদ
 
Quantcast