www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুঝিনা তোমায়❤বুঝিনা ❤

বলেছি আগেও,
বলছি আবার,
প্রগাঢ় ভালবাসায় নির্মোহতা থাকে না,
মিলনের ব্যকুলতা গড়ে আস্তানা,
হৃদযমাঝে,
নেই যে ব্যতিক্রম তার।

জানিনা রহস্যময়তায়,
কি পাও তুমি,
নাকি রহস্যই তোমাকে করেছে জয়।

ভালবাসার দাবী,
অজানা থাকার কথা নয়,
প্রত্যাশাকে প্রাপ্তিদানে,
কেন বেড়াও খুঁজে অবক্ষয় ?

নিঃসীমতায় আমিও ব্যপ্ত হবো,
নেবো প্রতিশোধ,
যতই তুমি হানো বাঁধা,
কর প্রতিরোধ।

শত ঝামেলায় ভুলিনা আমি,
ভুলতে পারিনা,
বড্ড কষ্ট পাই,
বুঝিনা তোমায়,বুঝিনা।

(¯`❤´¯)
 ` ·.¸.·´❤
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast