www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা

স্বাধীনতা তুমি আসবে বলে
তোমার পথে চেয়েছিলাম,
স্বাধীনতা তুমি আসবে বলে
কত যন্ত্রণা সহ্য করেছি,
স্বাধীনতা তুমি আসবে বলে
দেশের জন্য লড়েছি ।।

গোটা নয়টি মাস পার হয়ে
আমরা স্বাধীনতা পেয়েছি ।
কত মানুষ শহীদ হয়েছেন
আমাদের এই দেশের জন্য,
কত যন্ত্রণা কত লাঞ্ছনা
সহ্য করতে হয়েছে,
কত মা বোন হয়েছে
লাঞ্ছিত অপমানিত
শুধু আমাদের স্বাধীনতার জন্য ।।

আমাদের দেশ স্বাধীন দেশ
গর্বিত দেশ আমার দেশ,
এই আমার বাংলাদেশ
জন্মেছি এই দেশে,
ধন্য দেশকে ভালোবেসে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast