www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হয়নি বলা

আজ এ বিদায় বেলায় তোমায় বলে যেতে চাই
এখনো এ হৃদয়ে জমা আছে
হাজারো না বলা কথা,
যা কিনা বলবো বলবো করেও
কখনো হয়নি বলা।

হয়তো এ না বলা কথা গুলো
আর কোনোদিন বলা হবেনা,
জানতে পারবেনা কতটুকু ভালবাসি এখনো তোমায়
আমার ভালোবাসা আড়ালেই রয়ে যাবে
মেঘে ঢাকা সুর্যের মত করে,
চোখের বালি হয়ে আর কখনোই পাবেনা আমায়
ফিরবো না আর তোমার বিরক্তির কারণ হয়ে,
ধরা দিবোনা তোমায় আর কোনোদিন,
তবু এ না বলা কথা গুলোই
এ হৃদয়ে রক্ত ক্ষরণ করবে চিরদিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃওবায় দুল হক ০১/০৩/২০১৪
    ভাল লাগল,খুব সুন্দর
 
Quantcast