www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উদাসীন ভালবাসা

তোমার এই উদাসীনতা
আমায় বারে বারে দুশ্চিন্তায় ফেলে দেয়,
তোমার এই নিরবতা
আমায় প্রতিটা মুহূর্তে ভাবায়,
তোমার অপলক দৃষ্টিতে
আমায় ভালবাসার অর্থ খুঁজে বেড়াতে হয়,
কখনো হঠাৎ তোমার মুচকি হাসির মাঝে
রহস্যের বেড়াজালে আটকে যেতে হয়,
কখনো আবার তোমার মিষ্টি কথার মাঝে
ছলনার আঁধারে ধরা দিতে হয়,
তোমার এই মিশ্র আচরন-
আমায় বিশৃংখল করে দেয় প্রতিটি ক্ষণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast