www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হ্যাভ-নট

তোমরা যাবে নাইট ক্লাবে পড়বে ফাটা জিন্স
আমার ছেলে রিক্সা পুলার তোমার ছেলে প্রিন্স
তোমরা হলে ধূর্ত শেয়াল আমরা হলাম ফেউ
তোমরা যাবে ডিপ সী ট্যুরে আমরা গুনি ঢেউ।
তোমরা কর পেপার ওয়ার্ক আমরা করি কাজ
পুড়ছি রোদে ভিজছি জলে পড়ছে মাথায় বাজ।
তোমরা চাপ এ. সি. গাড়ি আমরা ধরি ট্রেন
আসতে যেতে চেপ্টে চিড়ে হস্তে হেরিকেন ।
তোমারা হলে রাঘব বোয়াল তোমরা বানাও জোট
আমরা মশাই খেটেই মরি দিই তোমাদের ভোট ।
তোমরা পড় হিরের চুড়ি আমরা বানাই ঘট
বাড়ছে তোমার টাকার পাহাড় আমরা তো হ্যাভ-নট।
** সুদীপ্ত বিশ্বাস **
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুহাম্মদ মাসউদ ১১/১২/২০১৪
    খুব সুন্দর ভাবে সাজালেন।
  • আবিদ আল আহসান ০৯/১২/২০১৪
    অসাধারণ লিখেছেন কবি।
  • Have not নামটি বেশ ভালো লাগলো। আর কবিতাটি অনেক সুন্দর হয়েছ.............
 
Quantcast