www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্ত ঝরা মার্চ

মার্চের কালো রাতে
জীবন কেন দিতে হল
ঘুমন্ত মানুষ তাতে,
রক্ত ঝরা এই মাসে
বন্ধু কেন শত্রু হল
থাকলনা ক্যান পাশে।

উত্তাল করা ঢেউ
জীবন দিতে বীর সেনানি
পিছনে ছিলনা কেউ,
পাড়ি দিয়ে সুদূর পথ
বাঁচি মরি করব লড়াই
একটাই ছিল শপথ।

মার্চ আজ ইতিহাস
বীর শহীদের রক্তে কেনা
দেয় তার আভাস
লাল সবুজের পাতাকায়
তারই সুবাতাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনবদ্য
  • শ.ম. শহীদ ২৮/০৩/২০১৮
    অনেক সুন্দর হয়েছে।
    শুভ কামনা।
  • অসাধারন
  • সুন্দর কবিতা।
 
Quantcast