www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রকৃত সুখী

প্রকৃত সুখী
২৪-১০-২০১৭

অন্যের ঘাড়ে চেপে বসে
কেউ খুঁজে নিজের সুখ
কার কী হলো না হলো
যে ভাববে সে আহম্মক।

কেউ অন্যের সুখে খুঁজে সুখ
দুঃখীদের সঙ্গে নির্গাত দুখ
নিজেকে উৎসর্গ করতেও
একটু কাঁপেনা তাদের বুক।

যেনতেন ভাবে সুখী হতে
চাইলে হবেনা কভ‚ সুখী-
সুখ সুখ করে মাথা কুড়ে
মরে ধরা যাবেনা সুখ পাখি।

ধনী-গরীব সবাই মিলে
ক্ষুধা-কষ্টকে কর ভাগাভাগি
দিন বদলের শপথ নাও
সমাজ বদলে হবে সুখী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Tanju H ১৫/১২/২০১৭
    চমৎকার
  • আব্দুল হক ১৫/১২/২০১৭
    সত্তি কথা লিখেছেন।
  • একনিষ্ঠ অনুগত ১৫/১২/২০১৭
    বেশ ভাল লাগলো।।
  • অতি সুন্দর কবিতা।
 
Quantcast