www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি সুনীল

শুভ্র সকাল বেলায় নীল আকাশের গায়ে
চোখ বোলাতে গিয়ে পক্ষীরাজের
নীল রাজহংসি উড়ে চলে যায়

সাদা ফেনা মেঘের ভেলা নীল আকাশের
গায়ে বুলিয়ে দিয়ে যায় হাল্কা পালকের
মাধুর্য...নীল সমুদ্রের জলস্ফীতি উচ্চাভিলাষী
আকাঙ্খা ছুঁতে চায় আকাশ
নীলাভরণ আকাশ মিশে গেছে নীল সমুদ্রে
সেই নীলেই আছে প্রাণ
সেই নীলেই আছে জল
সেই নীলেই আছে আলো
সারা বিশ্ব হয়ে উঠল সুনীল
মুছে গিয়ে কালো...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast