www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশালতা

নীল দিগন্ত পানে বাজে জলতরঙ্গ
সলিল সুন্দর বাণী নেমে এলো যেন
কাটে ভোর কাটে সন্ধ্যা লহরীবিহঙ্গ
চুপ কথা পাখা মেলে ভাসছে ঐ শোন
দোলায়-দোলায় আজ লাগল বারি
বারি ধারা গেল মুছে দিয়ে গেল সুধা
শীতল স্পর্শকাতর যেন কোন নারি
বাজাল বাঁশি তার ভালবাসার ক্ষুধা
বিশালতা নিয়ে যেন স্তব্ধ বারিধারা
রব তোলে হাওয়ার সাথে নাচে যেন কারা...!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ!
  • নাজমুল আহসান ১২/০৩/২০১৫
    নাচে কবির মন
  • মল্লিকা রায় ১২/০৩/২০১৫
    ভালো হয়েছে কবিতা।শুভেচ্ছা দিলাম।
  • সবুজ আহমেদ কক্স ১২/০৩/২০১৫
    ভালো লাগলো বেশ
  • জীবনে বিশালতা থাকতে হয়।
  • অগ্নিপক্ষ ১১/০৩/২০১৫
    বেস্ট
  • অগ্নিপক্ষ ১১/০৩/২০১৫
    বেটার
  • অগ্নিপক্ষ ১১/০৩/২০১৫
    গুড
 
Quantcast