www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তবু

বিছানায় শুয়ে থাকা দুটি প্রাণী তবু
তারা একা সম্পর্কহীন বন্ধনহীন বন্ধন
জাল থেকে মুক্ত হয়ে বিহঙ্গরূপী উড়তে
চাওয়া সর্পিল লালসা করেছে তাদের
আলাদা ঘরের জোড়া জানলা জোড়া
বালিশ এমনকি জোড়া কাবার্ডটিও
পরস্পরের সঙ্গে লীন হয়েছে
প্রেমিকের বাহুডোরে প্রেমিকার
ঘুম তবু মাঝখানে রাখা কোলবালিশটি
জোড়া করতে পারেনি দুটি প্রাণীকে
দুটি মানুষকে মনের মানুষকে
সমান্তরাল দুটি রেললাইন মিলিত
হওয়ার বাসনা নিয়েও পারে না
মিলিত হতে তবু চলতে হয় আলাদা
পথে সময়ের মধ্যরাতে কঠিন স্বরে
প্যাঁচাও ডাকে সুর মেলাতে তবু
কৃত্রিমতার ভাঙ্গা বাঁশি বর্জন করতে
পারে না একা ও পৃথক হয়ে যাওয়াকে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast