www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতার পর

স্বাধীনতার গোধূলি-লগ্নে বয়ে গেছে জীবন
কালে কাল মিশে গেছে চলেছে এ ভুবন
স্বাধীন মানুষ আজ নয় তো স্বাধীন
জয়ের ঠিকানা নেই পরাজয়ের অধীন
বিদেশীদের হাতে বলি দেশের মানুষ
সংশয়ের সীমানাতে উড়ছে ফানুস
পদচিহ্ন ফেলে যাওয়া মাটির বুকে
আজও তারা জেগে আছে নির্জন সুখে
শয়তানের মুখোশধারী রক্তিম হাহাকার
কলঙ্কের কালি লাগা বাঁচা দুর্বিকার
রেখে যাওয়া মানুষের হৃদয়ের ফালি
পায় না মূল্য তারা পায় শুধু গালি
বহু বছর পেরিয়েছে স্বাধীনতার দিন
নেই কোন মূল্য তার নেই কোন ঋণ...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast