www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুভবার্তা

রাতের আকাশে মুখচোরা অন্ধকারে
পিঞ্জরে আটকানো ছুটন্ত পাখির হাহাকারে
লাল রক্তজবার সবুজ বোঁটায়
জীবন রিক্ত যন্ত্রনার কাঁটায়
চোরাবালির হাতছানি মরীচিকা ধূ-ধূ
জীবনের অন্ত্যখেলায় একলা দাঁড়িয়ে শুধু
ক্ষুধার তাড়নায় ছুটে চলা হৃদয়
অকূলে দাঁড়িয়ে মাঝি তরী পায়নি বোধহয়
শেষ রাত্রির জাগরনে পাখির কুহক
আমরণ চলেছে যাত্রী রাতের সপ্তক
কাটাবনের সীমানায় অন্তহীন যাত্রা
বেজেছে শঙ্খধ্বনি এসেছে শুভবার্তা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast