www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীরব রাস্তা

এই সেই রাস্তা
কত নীরব ঘটনার চরম সাক্ষী হয়ে
চুপ করে আছে যেন দুঃখ বুকে বয়ে
এই সেই রাস্তা

এই সেই রাস্তা
যেখানে চাপা পড়েছিল এক ভিক্ষিরি
শিশু, কেউ করেনি তার তুলে সত্কার
অসহায়া মায়ের বুকের কান্নার আত্তয়াজ
পায়নি কেউ, রাস্তাটা ভেসে গিয়েছিল
রক্তে তবু মুছে দেয়নি এসে কোন জল
এই সেই রাস্তা

এই সেই রাস্তা
নীরব রাতের শকুনের দল শিকার
করেছিল এক নারীর দেহ
পেয়েছিল স্বাদ,ফুটিয়েছিল কাটা
য্ন্ত্রনার বিদ্ধ্তায় সেই নারীর কাদা
তবু আসেনি কেউ
এই সেই রাস্তা

এই সেই রাস্তা
মুখে কুলু বেধে সয়ে গেছে
চোরা পাচারির কারবার
কেউ নেই তাকে রোধ করবার
এই সেই রাস্তা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast