www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেয়ের চিঠি

বাবা তুমি আছো কেমন
চিঠি আমায় দিও
দূরে আছি ভালো আছি
প্রণাম আমার নিও
সকালবেলা পাখির ডাকে
ঘুম ভাঙ্গে আজকাল
ছোট্ট বেলার দিনগুলো সব
হয়েছে অতীত কাল
যত্ন নিও ওষুধ খেও
লাগলে কিছু টাকা
বলতে আমায় কোরো না দ্বিধা
সেজন্য হেথায় থাকা
স্বপ্নগুলো ছুঁতে গিয়ে
আজ আমি বহুদূরে
চিঠির সূত্রে ভালোবাসাটা
নিও হাত ভরে...!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast