www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালো মেয়ের বিয়ে

রংটা বড্ড কালো একটু হলে সাদা
দর কষতে হতো না...ভীষণ কালো-কাদা
আসে বুক ফেটে কান্না, আর না-আর না
হয়েছে অনেক এবার থামাও রঙের বর্ননা
সাদা-কালো নিয়ে কোরো না ঝনঝাট
ঘরের লক্ষ্মী হবে সে... করো মিটমাট
কালো বলে দর তার নেই একটুও
বাপ-মায়ের দুশ্চিন্তা, নেই সুখটুও
বর্ণ-বিদ্বেষ ঝামেলা হয় দেশ-বিদেশে
এতো মেয়ের বিয়ের কথা, রেহাই পাবে কিসে
চোখ ছলছল চায় না সে আর করতে কভু বিয়ে
তবুও বোঝা নামাতে হবে শ্বশুড়বাড়ি গিয়ে
করবে সব সমঝোতা যদি দাম পায় ভালো
কালো মেয়ের কপালেতে কী আর আছে বলো...!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast