www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বর্তমান

আজ অনুভূতি ভোঁতা হয়ে গেছে
ভালো-মন্দ বোঝা দায়
দিকে দিকে দুর্নীতি কে সবে মিলে
ভালো বলে মেনে নিতে চায়।


ঘুষ দিয়ে চাকুরি পাওয়া
আজ রীতি হয়ে গেছে
কেউ বলতে পারে না কিছু
যেন সবাই মেনে নিয়েছে।


ঘুষ না দিলে ই বরং আজ
তার মূল্য থাকে না কিছুতে
নেতা না ধরলে এই দেশে
চাকুরি হয় না যে কিছুতে।


এই সংস্কৃতির অবসান
কবে হবে বলো
ঘুষ-নেতাগীরি বন্ধ করে
সাম্যের নীতিতে চলো।


দেশের মঙ্গলের নিমিত্তে
যোগ্যদের নির্বাচন করা হোক
ঘুষ- লবিং পদ্ধতির
চিরতরে অবসান হোক।
১৭.১১.২০০৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast