www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরাজিত-দুই

দেখ পরা‌জিত আ‌মি
ঘু‌নে ধরা সমা‌জে পদাঘাত কর‌তে পা‌রি‌নি
য‌দিও হাল ছেড়ে দেই‌নি
তবুও পরা‌জিত আ‌মি।


‌দেখ ম্রিয়মান পথচলা আজ আমার
ম‌লিন মু‌খে পলাতক বে‌শে
আ‌মি পা‌লি‌য়ে বেড়াই চেনা অ‌চেনায়
কারণ পরা‌জিত আ‌মি।


‌দেখ আমার আকা‌শে আজ
মে‌ঘের ঘনঘটা সারাক্ষণ সারা‌বেলা
বুকজু‌ড়ে টিপ‌টিপ টুপটাপ বৃষ্টি
উপল‌ব্ধি নিদারুণ পরা‌জিত আ‌মি।


‌দেখ আ‌মি বিহঙ্গ হ‌য়ে উড়‌তে পা‌রি‌নি
পা‌রি‌নি কা‌রো হৃদয় রাঙা‌তে
আ‌মি যে কম‌জোড় নীরব ভুব‌নে
চুপচাপ এখা‌নে পরা‌জিত আ‌মি।
০২/০৭/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast