www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিবেদন

এ সংসারে কূপমন্ডুক যারা
হৃদয় যাদের সংকীর্ণতায় ভরা
তাদের তরে অরুণসারথি ছড়াও আলো
করে তোলো তাদের জীবনকে ভালো।


যারা মানবতা অবিরত ধ্বংস করে
আবার তারাই মানবতার শ্লোগান ধরে
হে অরুণসারথি তাদেরও কিছু আলো দাও
ধোঁকাবাজি মানবতা নয় তাদেরকে বোঝাও।


দিন দিন ভরে যাচ্ছে দুনিয়া পাষাণে
মানুষের দীর্ঘশ্বাস ছড়ায় গগনে
জেগে উঠবে কবে আবার মানবিকতা
ভুলে যাবে মানুষ নিজের স্বার্থপরতা।
২২.০১.২০০৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast