www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষের তরে

ভাবলেই বুঝতে পারবে
জীবনের জয়গান
কিসের নিমিত্তে ছুটছি আমরা
শুনে কোন আহবান।


মানুষের তরে মানুষ ধরাতে
মানুষ আপনজন
মানুষের উপকার করে
কাটিয়ে দাও সারাজীবন।


মানুষের কাজে লাগলেই
ধন্য হবে তোমার জীবন
মানুষের তরে কিছু করে তুমি
সার্থক করো এই জীবন।


যারা মানুষের তরে করল কাজ
তারা স্মরণীয় প্রতিক্ষণ
তাদের অনুসরণ করে
স্মরণীয় করো তোমার জীবন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast