www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুলে ফুলে

ফুল ফোটাতে গিয়েছি আমি সবার নিকুঞ্জে
আচমকা পিছনে ধেয়ে চেয়ে দেখি
শূন্য মোর নিকুঞ্জ।


হায় ! নিজের বনানী খালি রেখে অবোধ আমি
পরের বাগানের তরে অবলীলায় আজীবন
শুধু বেগার খেটেছি।


প্রস্ফুটিত হয়নি কোনো চেনা অথবা অচেনা ফুল
কী করে ফুটবে ,কীভাবে গজাবে নতুন কুঁড়ি
কেউ যে বোঝেনি আমায়।


ম্লান বদনে নেত্রদ্বয় মুছে ফিরলাম আবার
তোমার বনানীতে,ভেবেছিলাম পারবো –আমি ই পারবো
ফোটাতে ফুল, কিন্তু না আবার হল ভুল।


নির্বাক হয়ে আঁখি খুলে চাহিলাম গগনে
শুনিলাম পিছন থেকে কে যেন কহে মোরে
ওরে ও ব্যর্থ কবি,ওরে ও অভাগা ফিরে যা তুই।


আবার শুরু থেকে শুরু কর রে কবি
ভরে তোল আগে নিজের নিকুঞ্জ
ফুলে ফুলে।


তবেই পারবি তুই ফুল ফোটাতে সবার তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast