www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায়

বিদায়ের এই ক্ষ‌ণে
আঁ‌খিজ‌লে যে বিদায়
তা যেন মু‌ছে যাবার নয়
তু‌মি ছুঁ‌য়ে থাক‌বে হৃদয়।


চ‌লে যাওয়া‌তেই প্রস্থান নয়
বু‌কের গহী‌নে নীরব ঠাই
দূ‌রে মা‌নে চো‌খের আড়াল
হৃদ‌য়ে মি‌শে র‌বে পু‌রোটাই।


‌যেমন বিহঙ্গ দল উ‌ড়ে যায়
‌তেমন তু‌মিও চ‌লে যা‌বে হায়
শুধু স্মৃ‌তিটুকু ই প‌ড়ে র‌বে
গোপ‌নে কাঁদা‌বে সতত আমায়।


‌বিদা‌য়ের এই নিঠুর ক্ষ‌ণে
ঝর ঝর আঁ‌খিজ‌লে বিদায়
এ যেন চিরকা‌লের পরম্পরা
বন্ধু দূর তবু হৃদয় মি‌শে রয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast