www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাঁদন

জানালার কার্নিস দিয়ে
সারাক্ষণ তাকিয়ে দূরে
একাকী নীরবে কান পেতে
শুনি বিষাদী শহরের কান্না।


কান্না আজ ঘরে ঘরে
আঁখিজল মোছে কত জননী
রাজন,রাকিব আরো কত নাম
লিখে শেষ করা যাবে না।


দিকে দিকে নির্যাতন,খুন
মানুষের বিবেক,মানবিকতা
হারায়েছে আজ এই বাংলাদেশে
মায়া মমতা খুঁজে পাওয়া যাবেনা।


চারদেয়ালে বন্ধি প্রতিবাদ আজ
বিচারহীনতায় কাঁদে বাংলাদেশ
বিবেকের তাড়নায় পুড়ি আমরা
আর নীরবে শুনি বাংলাদেশের কান্না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast